Wednesday, March 4, 2026

Election : বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট চাইল আদালত

Date:

Share post:

বিধাননগর পুরভোটে (bidhannagar election) কেন্দ্রীয় বাহিনী দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ( Kolkata highcourt। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল ।

মামলাকারীদের বক্তব্য ছিল, পুরভোটের আগে ছোট-বড় নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই আছে বিধাননগরে। রোজই কোনও না কোনো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে। তাই মামলাকারীদের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই বিধাননগরে ভোট সম্ভব নয়। মামলাকারীদের অভিযোগ, নিত্যদিনের এই সব অশান্তির ঘটনায় রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ করছে না ।পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট অসম্ভব। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনকে কোর্ট -এর কাছে সুস্পষ্ট রিপোর্ট দিতে হবে । বিধাননগর পুরোভোটে আদৌ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা আগামী তিন দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে । রাজ্য ও কমিশন উভয়কেই আদালতের কাছে জবাব দিতে হবে। এদিন আদালত জানিয়েছে শুধু বিধাননগর নয়, যে যে এলাকায় পুরভোট রয়েছে এবং সেইসঙ্গে ভোট নিয়ে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেই সব জায়গাতেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কী না তাও আদালতের কাছে স্পষ্ট করে জানাতে হবে । রাজ্য ও কমিশন উভয়কেই এর জবাব দিতে হবে ।

 

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...