Thursday, February 19, 2026

PM CARES: ১০ হাজার কোটি থেকে খরচ মাত্র ৪০০০ কোটি, ফের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার(PM Cares) তহবিল নিয়ে ফের একবার তোপের মুখে পড়তে হলো কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi Govt)। শুরুতে এই তহবিল নিয়ে কোনও অডিট রিপোর্ট প্রকাশ্যে জানতে চায়নি বিজেপি(BJP) সরকার। যার জেরে বারবার সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধিরা। এবার অবশ্য রিপোর্ট প্রকাশে আনা হয়েছে আর সেখানে দেখা গেল জমা পড়া প্রায় ১১ হাজার কোটি টাকা থেকে এতদিনে মোদি সরকার খরচ করেছে ৩৯৭৬ কোটি টাকা।

সম্প্রতি আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই তহবিলে প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। এর ৬৪ শতাংশ জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। এখনও কেন্দ্রের হাতে রয়েছে ৭ হাজার ১৪ কোটি টাকা।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় মৃতদেহ ভাসানোর কোনও তথ্যই নেই মোদি সরকারের কাছে

যদিও হিসেব প্রকাশ্যে আসার পর বিরোধীদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই হিসেব স্বচ্ছ নয়। গোটা দেশ যখন করোনার জেরে গভীর সংকটের মধ্যে ঠিক সেই সময় কেন এই তহবিলের ৬৪ শতাংশ টাকা খরচ করা হলো না? রাহুল গান্ধী আবার সরাসরি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর যে হিসেব দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় পিএম কেয়ার তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানানো হয়েছিল দেশে বিপর্যয় মোকাবিলা করতে এই তহবিল থেকে টাকা খরচ করা হবে। প্রধানমন্ত্রীর আবেদনেই তহবিলে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিদেশি নাগরিক ও বিভিন্ন সংস্থা বিপুল পরিমান অর্থ দান করেন। এদিকে অডিট বা আরটিআইয়ের ঊর্ধ্বে রাখা হয় এই তহবিলকে। যা নিয়ে প্রশ্ন তোলে বিরোধিতা।

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...