Thursday, May 21, 2026

Sc EastBengal: ওড়িশা ম‍্যাচে হারলেও, দলের খেলায় খুশি লাল-হলুদ কোচ

Date:

Share post:

গত সোমবার ওড়িশা এফসির ( Odisha Fc) বিরুদ্ধে ড্র করেও, হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে ( Sc EastBengal)। গোল করলেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তবে দল হারলেও, দলের খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। তিনি বলেন, ছেলেরা যে ভাবে লড়াই করছে, তাতে তাঁদেরই জেতা উচিত ছিল। তবে দুরন্ত লড়াই করেছে দল।

সাংবাদিক বৈঠকে রিভেরা বলেন, “আমার মনে হয় ম্যাচটা আমরা জিততে পারতাম। আমরা ওদের থেকে ভাল খেলেছি। বেশি সুযোগও পেয়েছি। কিন্তু গোল করতে পারিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। এই ভুল গুলোই ঠিক করতে হবে।”

শেষ ম‍্যাচে হারের পর, শেষ চারে যাওয়া আশা টুকুও শেষ হয়ে গেল লাল-হলুদের। তবে এই সব ভাবতে চাননা লাল-হলুদ কোচ। বরং তিনি বাকি ম‍্যাচ গুলো জিতে লিগ শেষ করতে চান। এই নিয়ে মারিও বলেন,” পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। সে ভাবেই পরিকল্পনা করব। বাকি ম্যাচগুলি জিততে চাই।”

আরও পড়ুন:রাজ‍্যে ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা


Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...