Friday, May 15, 2026

Murder: চোখে পেরেক গেঁথে শ্বাসরোধ করে যোগীরাজ্যে নৃশংসভাবে খুন শিশু

Date:

Share post:

বয়স ১০। সোমবার খেলতে বেরিয়ে আর ঘরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। তাই পরিবারের তরফে থানায় ডায়রি করে শিশুটির পরিবার। তদন্তে নেমে মঙ্গলবার বিকেলে রমেন্দ্র মিশ্র নামে স্থানীয় এক ব্যক্তির খামার থেকে শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের নারওয়াল এলাকায়। এই ঘটনায় আরও একবার যোগীরাজ্যে নৃশংসতার ছবি ফুটে উঠেছে।

আরও পড়ুন:Shootout: বর্ধমানে ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের 

শিশুটির দেহে আঘাতের চিহু দেখে ফরেন্সিক দল জানিয়েছেন, চোখে পেরেক ঢুকিয়ে, মুখে সিগারেটের ছ্যাঁকা দিয়ে, গলায় পা দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে শিশুটিকে খুন করেছে দুষ্কৃতীরা। গলায় পা দিয়ে চেপে ধরারও চিহ্ন মিলেছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে শিশুটির বাড়ির কাছেই এক ব্যক্তির খামার থেকে শিশুটির নগ্ন দেহ উদ্ধার করা হয়।পাশপাশি উদ্ধার হয় দেশি মদের বোতল, দু’টি গ্লাস, সিগারেটের টুকরো।

কী কারণে শিশুটিকে এভাবে নৃশংসভাবে খুন করা হল, তার উত্তর এখনও পাওয়া যায়নি। তদন্তে নেমে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে আটক করে জেরা করেছে পুলিশ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...