Wednesday, June 10, 2026

Firhad Hakim: জরিমানায় বড় ছাড়! মাত্র দেড় হাজারেই মিলবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট, জানালেন ফিরহাদ

Date:

Share post:

আশ্বাস দিয়েছিলেন জরিমানার কথা ভেবে দেখবেন। সেইমতো কাজও করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। শহরের দূষণের বিষয়টিকে মাথায় রেখে বসে যাওয়া গাড়ি রাস্তায় নামতে সিএফে এবার জরিমনায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মন্ত্রী। জানালেন, “যে সমস্ত গাড়ির সিএফ ফেল, তাদের তিনমাস সময় দেওয়া হল। তারা এককালীন দেড় হাজার টাকা দিয়েই গাড়ির সিএফ করিয়ে নিতে পারেন। কিন্তু এই সময়ের মধ্যে তাঁরা যদি তা না করেন, তবে ভবিষ্যতে ফের জরিমানা দিয়েই গাড়ির সিএফ (CF)করাতে হবে।”

আরও পড়ুন:UP Assembly Election: আজ উত্তরপ্রদেশের ৫৮ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ

করোনা পর্বে অধিকাংশ গাড়ির সিএফ করাননি মালিকরা। বহু বেসরকারি বাসই বসে গিয়েছে। অতিমারির প্রকোপ কমতেই যখন ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন, তখন রাস্তায় নামতেই অধিকাংশ ক্ষেত্রে গাড়িগুলোতে সিএফ ফেল দেখা যাচ্ছে। আর ফিট সার্টিফিকেট আনতে গেলে মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে মালিকদের।স্বাভাবিকভাবেই বড় অঙ্কের জরিমানা না দিতে পেরে অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারি বাস রাস্তায় নামাতে পারছেন না বাস মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

নিয়ম অনুযায়ী, যেদিন থেকে গাড়ির সিএফ ফেল, সেইদিন থেকেই জরিমানা ধার্য হত। প্রতিদিন ৫০ টাকা করে বাড়ত। সঙ্গে সিএফ ফি বাবদ ৮৪০ টাকা।পরিসংখ্যান বলছে, কোনও গাড়ি চার বছর আগে শেষবার সিএফ করিয়েছিল অর্থাৎ যদি জরিমানা (Fine) মকুব না হত, তবে সেই গাড়িকে সিএফ করতে প্রায় ৫০ হাজারের বেশি টাকা জরিমানাই দিতে হচ্ছে মালিকদের। এতে খাজনার চেয়ে বাজনা বেশি হচ্ছিল। স্বভাবতই জরিমানা মুকুব করায় সেই বোঝা কমেছে। স্বাভাবিকভাবেই স্বস্তিতে বাস, ট্রাক, ট্যাক্সি মালিকরা। তাঁরা জানাচ্ছেন, এবার গাড়ি সারিয়ে, ফিট সার্টিফিকেট নিয়ে তারপরই তা রাস্তায় নামাবেন।

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...