Saturday, May 16, 2026

ভোটের মাঝেই লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস

Date:

Share post:

উত্তরপ্রদেশে নির্বাচনের মাঝেই লখিমপুর খেরি(Lakhimpur Kheri) কাণ্ডে স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র (Ashish Mishra)। চার মাস জেলে বন্দী থাকার পর এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। এ ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। হিংসাত্মক এই ঘটনার জেরে প্রাণ হারান আরও চারজন। ঘটনার মূল অভিযুক্ত হিসেবে নাম ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর। পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে উঠে আসেন আশিস। ৯ অক্টোবর গ্রেফতার করা হয় আশিসকে। এরপর থেকেই জেলে ছিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। চারমাস পর বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারেও নামতে পারবেন আশিস।

আরও পড়ুন:ছোটদের জন্য স্কুল খোলার চিন্তাভাবনা রাজ্যের, ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে

প্রসঙ্গত, লখিমপুরের কৃষক হত্যায় আশিস মূল অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিজেপি এখনও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। এমনকী তাঁর বাবা অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্তও করা হয়নি। বলা ভাল, গোটা ঘটনায় আশিস এবং অজয়ের পাশেই ছিল দল। যদিও গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছিলেন, এই ঘটনার স্বচ্ছ তদন্ত করা হচ্ছে।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...