Saturday, March 14, 2026

WB Municipal Election: পুরভোটের আগে তুঙ্গে পুলিশি তৎপরতা! লেকটাউন থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

Date:

Share post:

রাত পোহালেই শনিবার বিধাননগরে পুরসভা এলাকায় নির্বাচন। তার আগেই শুক্রবার সকাল থেকেই এলাকায় চলছে নাকাচেকিং। এদিন সকালে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ॥লেকটাউন থানার গোলাঘাটা এলাকা থেকে ওই বহিরাগত সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের অস্ত্র আইন ধারা মামলা রুজু করে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন:Rail Accident:পরীক্ষা হত না ইঞ্জিনের,রেলের কারণেই ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনা

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তন্ময় মুখোপাধ্যায় ও সম্রাট পাল নামে দুই যুবক বাইকে বিধাননগর পৌরনিগম সংলগ্ন এলাকায় ঢুকেছিল। তন্ময় বেলেঘাটার বাসিন্দা ও সম্রাট ফুলবাগানের বাসিন্দা। এলাকায় বাইক নিয়ে ইতঃস্তত ঘোরাফেরা করায় সন্দেহ হয় স্থানীয়দের।এরপর স্থানীয়রাই পুলিশে খবর দেয়।এরপর তাদের গ্রেফতার করে পুলিশ।

কড়া নাড়ছে পুরসভা ভোট। আগামীকাল বিধাননগর পুরসভার ভোট। গত কয়েক সপ্তাহ জুড়ে তার চূড়ান্ত প্রস্তুতি চলেছে । প্রার্থীরাও পুরদমে তাঁদের প্রচার সেরেছে। এবার পুরভোটের আগে চলছে কড়া পুলিশি পাহাড়া। গতকাল রাত থেকেই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে চেকিং।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...