Monday, April 6, 2026

পিকের সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ চন্দ্রিমার, পাল্টা দিল আইপ্যাকও

Date:

Share post:

প্রশান্ত কিশোরের (Prashant Kishore) আইপ্যাকের (IPAC) বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ”এক ব্যক্তি এক পদ”-র (One Person One Post) সমর্থনে তাঁর নামাঙ্কিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়েই বিপত্তির সূত্রপাত। চন্দ্রিমার দাবি, “আইপ্যাক আমার এই সোশ্যাল মিডিয়া পেজ বানিয়ে ছিল। তারাই পেজ তৈরি করেছিল। এটা যদি করে থাকে, তাহলে আমায় না জিজ্ঞেস করে করা হয়েছে। এটা আমার বক্তব্য নয়, আমি করিনি”।

‘‘এক ব্যক্তি এক পদ’’ দাবির সমর্থনে আজ, শুক্রবার একটি পোস্ট হয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের টুইটার অ্যাকাউন্টে। কিন্তু তাঁর অজ্ঞাতেই এমন পোস্ট করা হয়েছে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার দাবি, ‘’ওই টুইটার অ্যাকাউন্টটি আইপ্যাকই তৈরি করেছিল। ওদের লোকই আমার অনুমতি নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করত। কিন্তু এই পোস্টের জন্য আমার কাছে কোনও অনুমতি চাওয়া হয়নি। আমার সম্মতি না নিয়েই এই পোস্ট করেছে আইপ্যাক। এটা অনুচিত কাজ। তীব্র প্রতিবাদ করছি।’’

আরও পড়ুন:Corona update : ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য কি নোভাভ্যাক্স সত্যিই নিরাপদ?

অন্যদিকে আইপ্যাকের তরফে জানানো হয়েছে, আইপ্যাক কোনও সংগঠন বা ব্যক্তির সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে না। যদি চন্দ্রিমা ভট্টাচার্য এমন অভিযোগ করেন সেটা সর্বৈব মিথ্যা। অথবা চন্দ্রিমা ভট্টাচার্য কিছু না জেনেই এমন মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের কারণ খোঁজার আবেদন করা হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থার পক্ষ থেকে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...