Sunday, April 26, 2026

TMC গোয়ায় ঘরে ঘরে পৌঁছে গেছে, তবে ওখানে কেনাবেচা হয় আমাদের অত গুড় নেই: মমতা

Date:

Share post:

গোয়ায়(Goa) তৃণমূল কংগ্রেস(TMC) ভালো ফল করবে। তবে গোয়ায় কেনাবেচা হয়। ওখানে প্রচুর গুড়ের খেলা চলে অত গুড় আমাদের নেই। আজ গোয়া বিধানসভার নির্বাচন চলছে। তার মাঝে এমনটাই জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে তিনি বলেছেন, গোয়ায় মাত্র তিন মাসে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে পৌঁছে গেছে। অভিষেক বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্ররা সফল ভাবে এই কাজটা করেছে।

এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ঠিক যে একটা জায়গায় নিজের পায়ে দাঁড়াতে তিন- চার বছর সময় লাগে। কিন্ত তিন মাসেই তৃণমূল কংগ্রেস অনেটা পথ পেরিয়েছে। আমাদের সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি রয়েছে। আমরা একসঙ্গে লড়াই করছি।

আরও পড়ুন:Goa: আজ গোয়ায় নির্বাচন, ২৬টি আসনে লড়াই তৃণমূলের

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বলেন, ফলাফল যাই হোক না কেন আগামী দিনে গোয়ায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হবে। সেখানে আমরা কাজও করব। একই সঙ্গে তাঁর সংযোজন, আমরা সবটাই নজরে রাখছি।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...