Thursday, May 21, 2026

ফের বড়সড় পতন শেয়ারবাজারে, একধাক্কায় ১৭৪৭ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৬,৪০৫.৮৪ (⬇️ -৩.০০%)

🔹নিফটি ১৬,৮৪২.৮০ (⬇️ -৩.০৬%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন রেকর্ড ধাক্কা খেলো শেয়ারবাজার। সোমবার বাজার খোলার পর হুড়মুড়িয়ে নামে বাজার। দিনের শেষে ১৭৪৭ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৫৩১ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৭৪৭.০৮ পয়েন্ট বা -৩.০০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৬,৪০৫.৮৪। এনএসই নিফটি (NSE Nifty) -৫৩১.৯৫ পয়েন্ট বা -৩.০৬ শতাংশ নেমে হয়েছে ১৬,৮৪২.৮০। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...