Monday, April 27, 2026

Corona update: কমছে করোনা, মেডিক্যাল বুলেটিনের রিপোর্টে দেশ জুড়ে স্বস্তি!

Date:

Share post:

করোনা ভাইরাসের (corona virus) দাপট কমছে, কোভিড ১৯ (covid 19)  এর সংক্রমণ (infection) থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে দেশ। অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) রিপোর্ট তো তেমন ইঙ্গিতই দিচ্ছে। দৈনিক করোনা (corona virus) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (corona virus) আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৪০৯, তবে সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২০ শতাংশ কম। পাশাপাশি দৈনিক সংক্রমণের (infection) হারও অনেকটাই নিয়ন্ত্রণে। মঙ্গলবার সারা দেশে সংক্রমণের (infection) হার ২.২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে।তার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

আরও পড়ুনঃ Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

আরও পড়ুনঃ প্রথম ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি তারকা সাংসদ দেব

ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত যেভাবে করোনা (corona virus) গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল তাতে চিন্তা বাড়ছিল সারা দেশে। কিন্তু বর্তমানে সুস্থতার হার অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮২ হাজার ৮১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন করোনা কাটিয়ে উঠতে পেরেছেন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বারবার টেস্ট করাবার কথা বলা হয়েছে। গত সোমবার দেশে মোট ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষেরও বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...