Wednesday, April 29, 2026

ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৯৯৬.৬৮ (⬇️ -০.২৫%)

🔹নিফটি ১৭,৩২২.৩০ (⬇️ -০.১৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও লাগাতার ধাক্কা খাচ্ছে শেয়ারবাজার। বুধবার বাজার খোলার পর সামান্য ঊর্ধ্বমুখী হলেও দিনের শেষে ১৪৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৩০ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৪৫.৩৭ পয়েন্ট বা -০.২৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৯৯৬.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -৩০.২৫ পয়েন্ট বা -০.১৭ শতাংশ নেমে হয়েছে ১৭,৩২২.৩০।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...