Saturday, March 14, 2026

সুন্দরবনে ফের বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

Date:

Share post:

ফের বাঘের (Tiger Attack in Sundarban) হামলায় সুন্দরবনের এক মৎস্যজীবীর মৃত্যু হল। বাঘের মুখে পড়ে মৃত্যু হল বছর পঞ্চাশের নিখিল মণ্ডলের (Nikhil Mondal)।

বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ (Tiger Attack in Sundarban) বেরিয়ে এসে হামলা চালায়। সঙ্গীরা বাঘের মুখ থেকে ছাড়িয়ে নেন শিকারকে। কিন্তু কিছুক্ষনের মধ্যে মৃত্যু হয় জখম কাঁকড়া শিকারীর। মৃত নিখিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গোসাবার (Gosaba) লাহিড়ীপুর পঞ্চায়েতের চরঘেরির বাসিন্দা।

আরও পড়ুন-Haryana: বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত

গ্রামে নিখিলের দেহ নিয়ে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মৎস্যজীবীদের বৈধ কোনও কাগজপত্র ছিল না। গত দু’মাসে ৬ জন কাঁকড়া শিকারীর মৃত্যু হল বাঘের আক্রমণে। জখম হয়েছেন আরও ৩ জন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...