Saturday, May 16, 2026

পুরভোটের আগে বাদ গেল একলাইন, নতুন মোড়কে দেবাংশুর “খেলা হবে” স্লোগান

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে দারুণ জনপ্রিয় হয়েছিল “খেলা হবে” স্লোগান। আজ এই স্লোগান কার্যত ইতিহাস। এ রাজ্যের আট থেকে আশি, সকলের মুখেই ফেরে সেই স্লোগান। শুধু রাজ্য রাজনীতি নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও সমাদৃত এই স্লোগান। আর এই রাজ্যে “খেলা হবে” স্লোগানের প্রবক্তা তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। টেলিভিশন চ্যানেলে কিংবা রাজনৈতিক সভায় সুবক্তা হিসেবে পরিচিত তৃণমূলের নতুন প্রজন্মের নেতা দেবাংশু। কিন্তু দেবাংশুকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে তাঁর এই “খেলা হবে” স্লোগান।

যদিও বছর ঘুরতেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বদল আসায় দেবাংশু (Debangshu Bhattacharya) তাঁর সৃষ্ট “খেলা হবে” স্লোগানেও কিছু বদল আনলেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মূলভাবনা একই রেখে নতুন করে ‘’খেলা হবে’’ স্লোগান তৈরি করেছেন দেবাংশু। যেখানে একটি লাইন যেমন বাদ পড়েছে, একইভাবে বেশ কয়েকটি নতুন লাইনের সংযোজন হয়েছে।

আরও পড়ুন: Sadhan Pande: সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট রাজ্যপাল, শুভেন্দু ও দিলীপের

যে লাইনটি বাদ পড়েছে সেখানে একুশের ভোটের আগে দলছুট মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তর নাম ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর অনেকের মতোই বিজেপি ছেড়েছেন মুকুল রায়, সব্যসাচী দত্তরা। মুকুল রায় এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে থাকলেও গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরে সদ্যসমাপ্ত বিধাননগর পুরভোটে ঘাসফুল প্রতীকে জিতে চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। আর শোভন চট্টোপাধ্যায় কার্যত রাজনৈতিক সন্ন্যাসে গিয়েএখন বান্ধবীকে সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছেন। তাই “খেলা হবে” মূল স্লোগানের থেকে মুকুল, সব্যসাচী ও শোভনের নাম কাটছাঁট করেছেন দেবাংশু। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেবাংশু নিজেই একথা জানিয়েছেন।

বাইশে দেবাংশুর নতুন “খেলা হবে” স্লোগানও জনপ্রিয় হয়েছে। বিশেষ করে রাজ্যজুড়ে ১০৮টি পৌরসভা নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় “খেলা হবে” স্লোগানে মেতেছে আট থেকে আশি।

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...