Saturday, May 9, 2026

Bishnupur : চুরি করতে এসে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ! চাঞ্চল্য বিষ্ণুপুরে

Date:

Share post:

চুরি করতে এসে ধর্ষণ (Rape)!চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে(Bishnupur)। টালি বেয়ে ঘরে ঢুকে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৭০ বছরের বৃদ্ধা। ঘটনার তদন্তে পুলিশ (Police)।

সূত্রের খবর শনিবার রাত ২টো নাগাদ বিষ্ণুপুর এলাকার ৭০ বছরের এক বৃদ্ধার বাড়িতে এক বা একাধিক ব্যক্তি প্রবেশ করে। পাঁচিল বেয়ে ছাদে উঠে তারপর ছাদের টালি খুলে ঘরে ঢোকেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।এরপরই তাঁরা লুঠপাট করতে শুরু করেন বলে অভিযোগ। বৃদ্ধা সেই সময় ঘরে একাই ছিলেন। প্রতিবাদ করলে প্রথমেই ওই বৃদ্ধাকে শারীরিক নিগ্রহ করা হয়। এরপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় ‘ধর্ষণে’র পর ঘরের মধ্যে রাখা সেলাই মেশিন নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলেই খবর। বৃদ্ধার আর্তনাদে ছুটে আসেন তাঁর ছেলে ও বউমা। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ধর্ষণ ও চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...