Friday, May 15, 2026

Ukraine Russia: ‘আপনার বাহিনী ফিরিয়ে আনুন’,রাশিয়াকে আবেদন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের

Date:

Share post:

স্বার্থের সংঘাতে বিশ্ব রাজনীতিতে শান্তির অভাব। দুনিয়া জুড়ে রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষমতায়ন যতই দৃঢ় হচ্ছে, জাত্যাভিমান যত জোরালো হচ্ছে বিশ্বায়নের প্রতিক্রিয়া হিসেবে, ততই সংঘাতের প্রবণতা বাড়ছে, শান্তির পথ আরও সংকীর্ণ হচ্ছে। যেভাবে রাশিয়া তাদের পেশিশক্তির প্রদর্শন করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে, তার সমাধান সূত্র হিসেবে ‘মানবিক স্বার্থে’ যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস। পূর্ব ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরুর হুঙ্কার দেওয়ার পরই তা বন্ধের আবেদন জানান রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল।

আরও পড়ুন:গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, দাবি রাশিয়ার

এদিকে এই ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক হয়। তার পরেই রাষ্ট্রসংঘের তরফে অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস বলেন, “প্রেসিডেন্ট পুতিন, মানবতার খাতিরে রাশিয়ায় আপনার বাহিনী ফিরিয়ে আনুন। ইউক্রেনে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও যা সুদূরপ্রসারী হবে।”

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...