Tuesday, June 9, 2026

Corona Update: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

করোনা (Corona)সংক্রমণ নিয়ে স্বস্তি মিলছে বটে কিন্তু দৈনিক মৃত্যু স্বাস্থ্য মন্ত্রকের মাথাব্যথার কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (Death) হয়েছে ৩০২ জনের। গতকাল অর্থাৎ বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল ২৭৮।

Viral News: খনি থেকে মিলল হিরে! রাতারাতি শিরোনামে ইটভাটার মালিক

দেশ জুড়ে করোনা(Corona) সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী।বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১০২ জন।দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। পরিসংখ্যান বলছে গতকালের থেকে সংখ্যাটা অনেকটাই কম।এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জনের।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৯ জন।

সারা দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৩৮৫ জন। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৭২ জন, দৈনিক মৃত্যু ৭। কলকাতায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, তবে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা। রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে এই জেলা।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...