Tuesday, June 9, 2026

Viral News: খনি থেকে মিলল হিরে! রাতারাতি শিরোনামে ইটভাটার মালিক

Date:

Share post:

সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র কথা মনে আছে? সেই হিরের (Diamond) খনি( mine), যেখানে কাজ করত শ’য়ে শ’য়ে শ্রমিক (Labour)আর তাঁদের কাজে যদি হত ভুল ‘এতটুক’, তাহলেই মিলত চাবুক। তবে এবার খনি থেকে মিলল হিরে (Diamond) তাও আবার ২৬.১১ ক্যারেটের।আর হিরের (Diamond) জেরে রাতারাতি খবরের শিরোনামে মধ্যপ্রদেশের (Madhyapradesh) বাসিন্দা সুশীল শুক্লা।

আরও পড়ুনঃ Ukraine-Russia: যুদ্ধপরিস্থিতির মধ্যেই দেশে ফিরলেন ছাত্র-সহ ভারতীয় নাগরিক

কথায় বলে, ‘খুদা যব দেতা হ্যায় তো ছপ্পর ফাড়কে দেতা হ্যায়।’ এই প্রবাদবাক্য কিন্তু সত্যি হয়েছে মধ্যপ্রদেশের পান্না শহরের কিশোরগঞ্জের ইটভাটার মালিক সুশীল শুক্লার জীবনে। কৃষ্ণকল্যাণপুর এলাকায় একটি অগভীর খনি লিজ নিয়েছেন সুশীলবাবু। জানা যায়, সোমবার সেখানে খননকাজ চলছিল। হঠাৎ সেখান থেকে উদ্ধার হয় বড় একটা হিরে। ওজন প্রায় ২৬.১১ ক্যারেট এবং মনে করা হচ্ছে নিলামে সেটির দর উঠতে পারে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ যুদ্ধ শুরু হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

পান্নার এক ডায়মন্ড অফিসার জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ওই হিরে নিলামের ব্যবস্থা করা হবে। দর যা উঠবে, তা থেকে সরকারের রয়্যালটি ও ট্যাক্স কেটে নিয়ে বাকি টাকা তুলে দেওয়া হবে সুশীলবাবুর হাতে। খনির মালিক বেজায় খুশি, তিনি বলছেন প্রায় দীর্ঘ ২০ বছর ধরে তাঁর পরিবার সেখানে কাজ করছে। এর আগে কোনও দিন এত বড় হিরে উদ্ধার হয়নি। তবে নিলাম থেকে পাওয়া টাকা তিনি ব্যবসার কাজেই লাগাতে চান বলেই খবর।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...