Tuesday, June 9, 2026

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, দাবি রাশিয়ার

Date:

Share post:

প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। সামরিক মহড়ার অছিলায় প্রথমে বেলারুশে(Belarush) সেনা ঢোকায় রাশিয়া(Russia)। ক্রিমিয়াতেও বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রাখা হয়। এরপর তিনদিক থেকে কার্যত চক্রব্যুহ গড়ে এদিন ইউক্রেনের উপর হামলা চালাল রাশিয়া। এদিন রাশিয়ার হামলায় বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে ইউক্রেনে। এদিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের(Ukraine) বিমান ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে। যদিও এদিন রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা করেছে গোটা বিশ্ব।

উল্লেখ্য, বৃহস্পতিবারই পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়ার সেনা। এরপর সমগ্র ইউক্রেন জুড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ। হামলা শুরু হওয়ার পর ইউক্রেনের তরফে দাবি করা হয়, ৫ টি রুশ বিমান ও একটি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। পাল্টা রাশিয়ার তরফে দাবি করা হল, ইউক্রেনের সমস্ত রকম প্রতিরোধ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে বিমান ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার হামলায় ইউক্রেনে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু ও ৯ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।।

আরও পড়ুন:Ukraine-Russia: যুদ্ধপরিস্থিতির মধ্যেই দেশে ফিরলেন ছাত্র-সহ ভারতীয় নাগরিক

এদিকে রাশিয়ার তরফে ইউক্রেনে হামলার পর পাশ্চাত্য দেশগুলি কড়া হুঁশিয়ারি দিয়েছে পুতিনকে। আমেরিকার পাশাপাশি এদিন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড ও তাদের সহযোগী দেশগুলি এই হামলার সমুচিত জবাব দেবে। এই পরিস্থিতির মাঝে আজ ভার্চুয়াল বৈঠকে বসছে G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...