Tuesday, June 9, 2026

Ukraine-Russia: যুদ্ধপরিস্থিতির মধ্যেই দেশে ফিরলেন ছাত্র-সহ ভারতীয় নাগরিক

Date:

Share post:

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করতেই সুরক্ষিতভাবে দেশে ফিরলেন। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দেশে ফিরলেন ছাত্র-সহ মোট ১৮২জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার সকাল পৌনে আটটা নাগাদ দিল্লির বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা।

আরও পড়ুন:যুদ্ধ শুরু হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনতে বিশেষ বিমান পাঠিয়েছিল কেন্দ্র। এদিন সকালেই ওই বিশেষ বিমান ইউক্রেন থেকে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। বিশেষ বিমানে করে ভারতীয়কে নিয়ে বিমানবন্দরে পৌঁছয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি।

দেশের মাটি ছুঁতেই উচ্ছ্বসিত সকলেই। এদিন বিমানবন্দরে নেমে এমবিবিএসের এক ছাত্রী বলেন, ‘আমি যে এলাকাটায় থাকি, সেখানকার অবস্থা ভাল। কারণ, সেটি সীমান্ত থেকে অনেকটা দূরে। কিন্তু, দূতাবাসের তরফে আমাদের ফিরতে বলা হয়। এই সংক্রান্ত নির্দেশিকা জারির পর আমরা ফিরে এলাম।’অন্য এক ছাত্রের গলাতেও প্রশান্তির সুর। সংবাদমাধ্যমকে জানান, ‘গতরাতে আমরা ইউক্রেনে জরুরি বার্তা পাই। আগামী ৩০ দিনের জন্য। তাই আমরা ফিরে এলাম।’

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...