Tuesday, June 9, 2026

যুদ্ধ শুরু হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Date:

Share post:

আশঙ্কা ছিলই, এবার ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে রাশিয়া(Russia) যুদ্ধ ঘোষণা করতে বড়সড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। সকালে বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। প্রায় ৬০০ পয়েন্ট পড়ে যায় নিফটিও। সব মিলিয়ে বিপুল লোকসানের মুখে বিনিয়োগকারীরা। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স(Sensex) ১৮১৩ পয়েন্ট পড়ে ৫৫ হাজার ৪১৮ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের(NSE) সূচকও ৫১৪ পয়েন্ট পড়ে ১৬ হাজার ৫৪৮ পয়েন্টে খোলে।

সকাল পৌনে দশটা নাগাদ সেনসেক্স ২,০২০.৯০ পয়েন্ট অর্থাৎ ৩.৫৩ শতাংশ পড়ে গিয়ে ৫৫,২১১.১৬ পয়েন্টে মেমে আসে। এছাড়া নিফটি ৫৯৪.৪০ পয়েন্ট অর্থাৎ ৩.৪৮ শতাংশ পড়ে গিয়ে ১৬,৪৬৮-তে লেনদেন করছিল। ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে নিফটি ৫০ সমস্ত শেয়ার নিম্নমুখী লেনদেন করে। পরিস্থিতি যা তাতে আগামী দিনেও যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়বে শেয়ারবাজারে। ফলে এখনই বাজারে কোন রকম বিনিয়োগের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...