Saturday, June 13, 2026

ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মাকে খুন করল মেয়ে!

Date:

Share post:

অশান্তি শুরু হয়েছিল বাসন মাজা নিয়ে। সেই অশান্তির জেরে রাগের বশে মাকে ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মারল ১৪ বছরের মেয়ে। মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় (Greater Noida)।

পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডার (Greater Noida) ৭৭ নম্বর সেক্টরের এক আবাসনের ১৪ তলায় মেয়েকে নিয়েই থাকতেন ওই মহিলা। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মহিলার ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শব্দ আসছিল। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার মেয়ে ছুটে এসে তাঁদের জানায় যে, তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রতিবেশীরা ফ্ল্যাটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পড়ে আছেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, দাবি রাশিয়ার

চিকিৎসকরা জানিয়েছেন, ফ্রাইংপ্যানের আঘাতেই মাথায় গভীর চোট লাগে। সে কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার সঙ্গে আগেই তাঁর স্বামীর ডিভোর্স হয়ে গিয়েছে। বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিয়ে তিনি একাই থাকতেন। ওই মহিলা নয়ডার একটি সংস্থায় চাকরি করতেন।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...