Wednesday, June 24, 2026

আনিসকাণ্ডে ধৃত ২ পুলিশকর্মীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

আমতার ছাত্রনেতার (Anish Update) মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীর ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। একই সঙ্গে টিআই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। আনিস-মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রী নির্দেশ সিট (SIT) গঠিত হওয়ার পরেই তৎপর তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশকর্মীদের সাসপেন্ড করার পরে ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার, তাঁদের উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হলে দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। দুপক্ষের সওয়াল-জবাবের পর ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে টিআই প্যারেডের নির্দেশও দিয়েছে আদালত। ময়নাতদন্ত ও আনিসের মোবাইল ফোন নিয়ে পদক্ষেপ করতে পারেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন-Nabanna: লক্ষ্য শিল্পায়ন: চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ইমামি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আনিসের (Anish Update) রহস্যমৃত্যুতে মুখ্যমন্ত্রী বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে পুলিশ। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

 

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...