Saturday, June 6, 2026

Ipl: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল : সূত্র

Date:

Share post:

চলতি বছর ১০ দলে হতে চলেছে আইপিএল (IPL)। আর বৃহস্পতিবার ঠিক হয়ে গেল মেগা এই টুর্নামেন্টের দিনক্ষন। সূত্রের খবর, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এছাড়াও জানা যাচ্ছে সম্প্রচারকারী সংস্থার দাবি মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই নিয়ে একটি সংবাদমাধ্যমকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প‍্যাটেল বলেন, “২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কিছু দিনের মধ্যেই পুরো সূচি জানিয়ে দেওয়া হবে। এই বছর মাঠে দর্শকও থাকবে। রাজ্য সরকারের অনুমতি অনুযায়ী ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।”

আগেই জানা গিয়েছিল এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। মুম্বই এবং পুনেতে হবে আইপিএলের সব ম‍্যাচ। মুম্বইয়ে হবে ৫৫টি ম্যাচ এবং পুনের মাঠে হবে ১৫টি ম্যাচ।

আরও পড়ুন:AFC Asian Cup: এশিয়ান কাপের গ্রুপ ডি-তে ভারত, যুবভারতীতে প্রথম ম‍্যাচে সুনীলদের মুখোমুখি কম্বোডিয়া

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...