Saturday, May 16, 2026

Drug: খাস কলকাতা থেকে বাজেয়াপ্ত ৬ কোটির বেশি দামের হেরোইন, ধৃত ১

Date:

Share post:

খাস কলকাতা থেকে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার এক ব্যাক্তি। অভিযোগ, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আসা একটি গাড়িতে প্রচুর পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ (STF) সিঁথি থানা এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতের থেকে ১ কেজি ৩৪১ গ্রাম হেরোইন (Heroin) বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজারমূল্য ৬ কোটি ৭ লক্ষ টাকা।

এই ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারী বছর ছেচল্লিশের প্রাণ বসাক ওরফে প্রেম ঝাড়খণ্ডের দক্ষিণ বেগমগঞ্জের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই চক্রে আর কে কে জড়িত, তা জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...