Wednesday, March 18, 2026

BJP:ব্যর্থ বন্‌‌ধ! লজ্জায় শুভেন্দু তুলে নিতে চান, সুকান্ত বললেন ‘না’

Date:

Share post:

বন্‌‌ধ নিয়ে বিজেপির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। রাজ্যের মানুষ বন্ধ প্রত্যাখ্যান করায় মুখ পুড়েছে বিজেপির। আর সেই কারণেই মুখ বাঁচাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলা ১২টায় ব্যর্থ বন্‌‌ধ তুলে নিতে বলেন নেতা কর্মীদের। পালটা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বন্‌‌ধ তোলা হবে না। যেমন চলছে তেমন চলবে। প্রকাশ্যে বিরোধী দলনেতা আর রাজ্য সভাপতির আকচাআকচি।

আরও পড়ুন: বিজেপির ডাকা বন্‌ধে কোনও প্রভাব নেই, রাজ্যজুড়ে স্বাভাবিক জনজীবন


নন্দীগ্রামের টেঙ্গুয়ায় গিয়ে শুভেন্দু বলেন, “হঠাত্‍ করে ডাকা ‍বন্‌‌ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।”
পালটা সুকান্ত জানিয়েছেন, ‘‘উনি এমন কোনও কথা আমাকে বলেননি। আমাকে যদি তেমন কোনও আর্জি জানাতেন, তা হলে আলোচনা হত। তবে এখন বন্‌‌ধ প্রত্যাহার করা সম্ভব নয়।’’

spot_img

Related articles

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...