Saturday, May 16, 2026

Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

Date:

Share post:

সুখবর! শিবরাত্রির পুণ্য তিথিতে ভক্তদের জন্য খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনার কারণে মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল। চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন ভক্তরা। এবার গর্ভগৃহে দিয়েই শিবলিঙ্গে পুজো দিতে পারবেন ভক্তরা। এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

অতিমারি পর্বের শুরুতে অন্যান্য ধর্মস্থানের মতো তারকেশ্বর মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি একটু ঠিক হলে মন্দিরের দরজা খোলা হয়। তারপর থেকে বিভিন্ন সময় পরিস্থিতি বিচার করে মন্দিরে নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:Commercial Cylinder: হেঁশেলে আগুন! একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

কোভিড বিধি মেনে গত সেপ্টেম্বর মাসে যখন মন্দিরের দরজা খোলা হয় গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্দির চত্বরে যে ভক্তরা আসতেন চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন। এবার শিবরাত্রির বিশেষ তিথি থেকে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তাঁরা। মাস্ক পরেই মন্দির চত্বরে প্রবেশ করতে হবে সবাইকে। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পেয়ে স্বভাবতই খুশি ভক্তরা।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...