Saturday, March 14, 2026

Ukraine Russia: যুদ্ধে নিষিদ্ধ ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করছে রাশিয়া!

Date:

Share post:

ইউক্রেনকে পরাস্ত করতে মরিয়া রাশিয়া। যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে ইউক্রেন যে এত শক্তিশালী হয়ে উঠবে তা কল্পনা করতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ষষ্ঠদিনেও রাজধানী কিভ দখল করতে পারেনি রুশ সেনা। এহেন পরিস্থিতিতে ইউক্রেনের দাবি ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী এবং নিষিদ্ধ ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করেছে রাশিয়া।

আরও পড়ুন:খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

সোমবার হোয়াইট হাউসের আইনপ্রণেতাদের সঙ্গে একটি বৈঠক করেন আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওসামা মাকারোভার । তারপরই তিনি অভিযোগ করেন, ইউক্রেনে ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে রাশিয়ার সেনা। মারকারোভার কথায়, “আজ ওরা (রাশিয়া) একটি ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে। ইউক্রেনের প্রচণ্ড ক্ষতি করতে চাইছে রাশিয়া।যেটি জেনিভা সম্মেলনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল”

কী এই ‘ভ্যাকিউম বম্ব’?

ভ্যাকিউম বম্ব আসলে একটি থার্মোবারিক বোমা। অর্থাৎ এই বোমা আশপাশের বাতাস থেকে সমস্ত অক্সিজেন শুষে নেয়। তারপরই ঘটে প্রচণ্ড বিস্ফোরণ। তৈরি হয় বিরাট অগ্নিগোলক। বিস্ফোরণে প্রচণ্ড উত্তাপের সঙ্গে সঙ্গে তৈরি হয় ভয়ঙ্কর শক ওয়েভ। যার গতি এত তীব্র যে বাড়িঘর থেকে মানুষ– সমস্ত কিছু মুহূর্তের মধ্যে খণ্ডবিখণ্ড হয়ে যায়। বিশেষজ্ঞদের একাংশের মতে, ওই বোমার আঘাতে এতটাই উত্তাপ ও শক ওয়েভ তৈরি হয় যা একটি মানুষকে মুহূর্তে বাষ্পে পরিণত করে। ধ্বংস করার ক্ষমতার নিরিখে ভ্যাকিউম বোমার কাছে আর পাঁচটা সাধারণ বোমা শিশুমাত্র।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কি ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে রাশিয়া? ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে সোমবার এই অভিযোগ করেছে ইউক্রেন-সহ বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। যদিও এ বিষয়ে সরকারি ভাবে মুখ খোলেনি মস্কো।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...