Thursday, May 7, 2026

Ukraine Russia: লাগাতার হামলার মাঝেই আজ ফের মুখোমুখি বৈঠকে রাশিয়া-ইউক্রেন

Date:

Share post:

রুশ সেনার মুহুর্মুহু গোলাবর্ষণে বিধ্বস্ত ইউক্রেনের খেরসন। এরপরই রাশিয়া দাবি করে, খেরসেন দখল করেছে তারা। পরে ইউক্রেনের তরফেও এ ব্যাপারে নিশ্চিত করা হয়। অন্যদিকে কিভ দখলেও মরিয়া রাশিয়া। যুদ্ধের অষ্টম দিনে স্কুল থেকে হাসপাতাল-মেট্রো স্টেশন সর্বত্রই গোলা বর্ষণ করছে রুশ সেনা। বুধবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ। মাত্র ১৫ মিনিটের মধ্যে ৪টি বড় বিস্ফোরণ হয় সেখানে। এরইমধ্যে রাশিয়া ও ইউক্রেন আরও একবার আলোচনার টেবিলে মুখোমুখি বসতে চলেছে। বৃহস্পতিবার বেলারুশে বৈঠকে বসতে চলেছে উভয় দেশ।

আরও পড়ুন:Ukraine Russia War:উদ্বেগ কাটিয়ে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান

পুতিনের এক শীর্ষ সহযোগী জানিয়েছেন, বৃহস্পতিবার এই বৈঠকের জন্য বেলারুশে পৌঁছবে একটি প্রতিনিধি দল।রাশিয়ের তরফে দলের নেতৃত্বে থাকবেন ভ্লাদিমির মেন্ডেস্কি। বুধবার সন্ধেয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধি দল ইতিমধ্যেই কিভ থেকে রওনা দিয়েছে বলে খবর। আশা করি বৃহস্পতিবার আলোচনা হবে। রুশ প্রতিনিধি দলের প্রধানের দাবি, পোল্যান্ডের সীমান্ত সংলগ্ন বেলারুশের অন্তর্ভূক্ত একালায় আলোচনায় বসার ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে।


অন্যদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দফতরের তরফে তাদের প্রতিনিধি দল বেলারুশের দিকে রওনা দিয়েছে বলে জানানো হয়েছে। যদিও তারা কখন পৌঁছাবে সেব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে এব্যাপারে নিশ্চিত যে দুপক্ষের মধ্যে আজই বৈঠক হতে চলেছে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...