Thursday, May 7, 2026

Sonu Sood : ইউক্রেনে গিয়ে ভারতীয় পড়ুয়াদের সীমান্ত পার করে দেশে ফেরাচ্ছেন সোনুর দল

Date:

Share post:

আবারও ত্রাতার ভূমিকায় বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।  সুদূর ইউক্রেনে সোনুর দল পৌঁছে গিয়ে উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন। এক এক করে দেশের পড়ুয়াদের বের করে নিয়ে আসছেন রণক্ষেত্র থেকে।  সোনু নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।

 

এর আগে করোনা সঙ্কটের সময় সোনু বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অভিনেতা থেকে প্রকৃতঅর্থেই ‘নায়ক’ হয়ে উঠেছিলেন। আর এবার আবারো । সোনু  নিজের ট্যুইটার হ্যান্ডলে এই অভিজ্ঞতার কথা লিখেছেন । সোনু লিখেছেন, ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এবং সম্ভবত এটিই আমার সবচেয়ে কঠিন কাজ। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ। নিচে জয় হিন্দ লিখে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন সোনু সুদ।

 

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...