Wednesday, June 17, 2026

Aryan Khan Drug Case: মাদক মামলায় এখনই ক্লিন চিট পাচ্ছেন না আরিয়ান খান

Date:

Share post:

বুধবার (Wednesday) সকালে মিলেছিল স্বস্তির খবর, খুশির মেজাজে ছিল ‘মন্নত’ (Mannat), কিন্তু আনন্দ ব্যাপারটাই যে ক্ষণিকের! ঘণ্টা খানেকের মধ্যেই এনসিবি (NCB)জানালো এখনই ক্লিন চিট পাচ্ছেন না কিংখানের পুত্র আরিয়ান খান(Aryan Khan)।

Visvabharati-agitation : তিন দিন ধরে লাগাতার ছাত্রবিক্ষোভ বিশ্বভারতীতে, অসুস্থ রেজিস্ট্রার

উল্লেখ্য বুধবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) একটি তদন্তকারী দল এসআইটি(SIT) এর পক্ষ থেকে এক বক্তব্যে জানানো হয়েছিল, শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান (Aryan Khan)মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন।কিন্তু এই বক্তব্যের কিছু পরেই সেই ঘোষণাকে ‘ভুল’ বলে দাবি করলেন এনসিবি-র(NCB) ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহ (Sanjay Sing)। ২ মার্চ সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ওই দলের পক্ষ থেকে জানান, মাদক পাচারের সঙ্গে যে শাহরুখ পুত্র যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ মেলে নি। দলের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে তারকা-সন্তানকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাঁদের।যদিও চূড়ান্ত চার্জশিট পেশ করার আগে এনসিবি আরও এক বার গোটা বিষয় খুঁটিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। কিন্তু তার আগেই এসআইটি-র (SIT)বক্তব্য থেকে সরে দাঁড়াল এনসিবি।

সঞ্জয় সিংহ জানান ,আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে যে খবর রটেছে, তা সত্যি নয়। খবর প্রকাশ করার আগে এনসিবি-র সঙ্গে আলোচনা করা হয়নি। এখনও তদন্ত চলছে।

 

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...