Thursday, May 7, 2026

‘ভয় পাচ্ছো তো! হাজারবার আসব, খেলা হবে’, বিক্ষোভের ঘটনা তুলে বিজেপিকে ধুইয়ে দিলেন মমতা

Date:

Share post:

‘ভয় পাচ্ছো তো! হাজারবার আসব। খেলা হবে।’ উত্তরপরদেশের বারাণসীতে (Mamata Banerjee in Varanasi) সমাজবাদী পার্টির সমর্থনে গতকালের বিক্ষোভের ঘটনা তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, “ভয় পাচ্ছো তো! হাজার বার আসব। খেলা হবে। আমাকে ভয় পেয়েছে বিজেপি। কাল আমাকে চূড়ান্ত অপমান করেছে। বিজেপি আমার গাড়ি আটকে লাঠি চালায়। আমাকে ফিরে যেতে বলে। আমাকে দেখে গালিগালাজ করছিল। গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ করি আমি। বলি,গালিগালাজ করার জন্য ধন্যবাদ, কারণ বোঝাই যাচ্ছে বিজেপি হারছে। তাই এই ধরণের ব্যবহার। তবে আমাকে অপমানের জবাব দেবেন উত্তরপ্রদেশের মা-বোনেরা। বিজেপি যে পাপ করেছে, তা কখনও ধোয়া যাবে না। উত্তরপ্রদেশবাসীকে বলব বিজেপিকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিন। অচ্ছে দিনের কথা বলে বিজেপি খারাপ দিন নিয়ে এসেছে।”

আরও পড়ুন-নামে যোগী কাজে ভোগী: ‘বিভাজনের নায়ক’কে ঝাঁঝালো আক্রমণ মমতার

বুধবার বিকেলে বারাণসী বিমানবন্দরে নেমে সড়কপথে বারাণসী (Mamata Banerjee in Varanasi) ঘাটের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটের প্রায় ২ কিলোমিটার আগে, একটি জায়গায় বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। একসময় গাড়ি থেকে নেমে আসেন মমতা। বিক্ষোভকারী বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, বারাণসীতে যেভাবে তাঁকে অভিনন্দন জানানো হল, তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু এইভাবে তাঁকে ভয় দেখানো যাবে না।

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোনওরকমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর, দশাশ্বমেধ ঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গঙ্গার ঘাট থেকে হোটেলে ফেরার পথে আবারও বিক্ষোভ দেখায় বিজেপি। জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মীরা। গো ব্যাক স্লোগানও দেন বিক্ষোভকারীরা। আজ সেই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশের জনসভায় তুলে ধরে ধুইয়ে দিলেন বিজেপিকে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...