Tuesday, May 19, 2026

ভাগলপুরে ভয়াবহ বিস্ফোরণে মৃত শিশু সহ ১২, আহত একাধিক

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে ভাগলপুরে(Bhagalpur) প্রাণ গেল ১২ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিহারের(Bihar) ভাগলপুরের তাতারপুর থানা এলাকায়। প্রাথমিকভাবে খবর যে বাড়ির মধ্যে বিস্ফোরণ হয় সেখানেই অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে গোটা বাড়িটি উড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ৭ জনের মৃতদেহ। তাদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। গুরুতর আহত অবস্থায় আরো বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও

ভাগলপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন বলেন, যে বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেই পরিবারের সকলে বাড়িতে বাজি তৈরি করতেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাকা বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী বেশ কয়টি বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে। বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের অনেকে গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...