Monday, May 18, 2026

প্রার্থনা চলাকালীন পাক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩০ আহত বহু

Date:

Share post:

ভয়াবহ জঙ্গি হামলায়(Terror Attack) ফের রক্তাক্ত পাকিস্তান। শুক্রবার নামাজ চলাকালীন পেশোয়ারের(Peshwar) এক মসজিদে বিস্ফোরণের(Blust জেরে মৃত্যু অন্তত ৩০ জনের। আহত হয়েছেন ৫০ জনের বেশি। যদিও ভয়াবহ এই জঙ্গি হামলার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে তার অবশ্য জানা যায়নি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে প্রতিদিনের মতো এদিনও নামাজ পড়তে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সূত্রে খবর, প্রার্থনা চলাকালীন হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায় শব্দ। মুহুর্তের মধ্যে প্রার্থনা স্থল পরিণত হয় ধ্বংসস্তূপে। চারিপাশে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত ক্ষত-বিক্ষত মৃতদেহ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও পুলিশ। অন্তত ৩০ জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন পঞ্চাশের বেশি মানুষ। মৃতদের তালিকায় রয়েছেন এক পুলিশ কর্মীও।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...