Monday, June 8, 2026

Bengal: রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জয়ের হ‍্যাটট্রিক বাংলার (Bengal)। রবিবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে চণ্ডিগড়কে (Chandigarh) ১৫২ রানে হারাল অভিমন‍্যু ঈশ্বরণের দল। এই জয়ের ফলে রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা। বাংলার হয়ে তিন উইকেট নেন ঈশান পোড়েল। শতরান করে ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরণ।

দ্বিতীয় ইনিংসে ১৮১ রান করে ডিক্লেয়ার দেন বাংলার অধিনায়ক অভিমন‍্যু ঈশ্বরণ। ৪১৩ রান  তারা করতে নেমে ২৬০ রানে শেষ হয়ে যায় চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস। চণ্ডিগড়ের হয়ে লড়াই চালান মনন ভোহরা এবং অমৃত লাল লুবানা। ভোহরা করেন ৪০ রান। অমৃত লাল লুবানা করেন ৫৭ রান। ৬০ রান করেন জসকরণ সিং। বাংলার হয়ে তিন উইকেট ঈশান পোড়েলের। দুটি করে উইকেট মুকেশ কুমার এবং নীলকান্ত দাসের। একটি করে উইকেট সায়ন মণ্ডল, শাহবাজ আহমেদ এবং অনুষ্টুপ মজুমদারের।

এই জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন, ‘‘দুর্দান্ত জয়। এই ম্যাচ না জিতলেও আমরা নক আউটে পৌঁছে যেতে পারতাম, কিন্তু দলের ছেলেরা লড়ে শেষ ম্যাচেও জয় তুলে নিল।”

আরও পড়ুন:IPL: প্রকাশিত হল আইপিএলের সূচি, প্রথম ম‍্যাচে সিএসকের মুখোমুখি কেকেআর

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...