Friday, May 15, 2026

Russia-Eucraine : ইউক্রেনীয়দের সাহায্যেই যুদ্ধক্ষেত্র থেকে বাংলায় ফিরলেন মালদহের দুই পড়ুয়া হামিদ ও আশিস

Date:

Share post:

ঘরের ছেলে ঘরে ফিরল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে বাংলায় ফিরে এলো দুই সন্তান। মালদহের হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ পারভেজ এবং ধূপগুড়ির আশিস বিশ্বাস। দুজনেই সোমবার দেশে ফিরেছেন।

ধূপগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্র আশিস বিশ্বাস ডাক্তারি পড়তে  গিয়েছিলেন ইউক্রেনে। যুদ্ধক্ষেত্র থেকে নানা প্রতিকূলতা কাটিয়ে ভারত সরকারের তৎপরতায় অবশেষে নিজের বাড়িতে আশিস। আর তাকে ঘিরে উচ্ছ্বসিত পরিবার, খুশি গ্রামবাসীরা। সকলে মিলে আশিসকে কাজীপাড়া বাজার থেকে বরণ করে বাড়িতে নিয়ে আসেন । উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার উপ পৌরপিতা রাজেশ কুমার সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার সহ অন্যরা।

অন্যদিকে, মালদহের হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ পারভেজ ইউক্রেনের কিভ মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র ছিল । যুদ্ধের সেই ভয়ংকর অভিজ্ঞতা এখনো তাড়া করে বেড়াচ্ছে হামিদকে । বাঙ্কারের মধ্যে অনিশ্চিত ভাবে গাদাগাদি ভিড়ে কথা বলে দিন যে কাটাতে হয়েছে এখন তা মনেই পড়ছে না।

স্থানীয় একটি ইউক্রেনীয় রেস্টুরেন্টের লোকজন হামিদকে ওখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। কোনওক্রমে সীমান্ত পেরিয়ে হাঙ্গেরি। সেখান থেকে ভারত সরকারের সাহায্য মুম্বই। তারপর রাজ্য সরকারের সহায়তায় মুম্বই থেকে কলকাতা হয়ে একেবারে বাড়ি। এদিন বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই মাসুনের বাবা মোহাম্মদ মোমিনুদ্দিন, মা হামেদা খাতুন সহ গোটা পরিবার মাসুদকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মাসুমকে সংবর্ধনা জানান এসডিপিও শুভেন্দু মন্ডল, সঙ্গে ছিলেন আইসি সঞ্জয় কুমার দাস, ও অন্যান্য পুলিশ কর্মীরা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...