Thursday, May 14, 2026

হৃদরোগে আক্রান্ত রাজা চন্দ, কেমন আছেন এখন?

Date:

Share post:

অসুস্থ পরিচালক রাজা চন্দ (Raja Chanda ill)। হৃদরোগে আক্রান্ত তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ব্লকেজ ধরা পড়েছে তাঁর। অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন তাঁর।

গত শনিবার শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজা (Raja Chanda ill)। এরপর তড়িঘড়ি কলকাতার এক নামী বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত। রাজা চন্দের হার্টে বক্লেজ রয়েছে। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে।

আরও পড়ুন: ‘যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন নরীরা’, নারী দিবসে শুভেচ্ছাবার্তা অভিষেকের

এখন কেমন আছেন রাজা? জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর রাজা চন্দর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বাড়িতে ফিরেছেন। তবে ডাক্তারদের পরামর্শ মেনেই চলছেন। তবে আগামিকাল, বুধবার অস্ত্রোপচারের জন্য ফের হাসপাতালে ভর্তি করা হবে রাজাকে।

সম্প্রতি আম্প্রপালি (Amrapali) ছবির শুটিং শেষ করেছেন পরিচালক রাজা চন্দ। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ। একদিকে যেমন চলছে আম্রপালির ডাবিং সেইসঙ্গেই চলছে নতুন ছবির কাজ। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...