Thursday, May 14, 2026

কয়লা পাচারকাণ্ড: বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ আদালতের

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রের (Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। সোমবার আসানসোলের সিবিআই কোর্টে বিকাশের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ। মঙ্গলবার বিচারক রাজেশ চক্রবর্তী তা খারিজ করে দেন। আগামী ১৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ: স্পিকারকে তিন দিনের মধ্যে ডেকে পাঠালেন ধনকড়

বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, বিকাশ মিশ্র (Bikash Mishra) জুডিশিয়াল কাস্টডিতে রয়েছেন। বিকাশের পক্ষে সওয়াল করা হয়, সোমবার বিকাশের ৯১ দিন শেষ হয়েছে। তবে গ্রেফতারের ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দেওয়া হয়নি। তদন্তের কোনও অগ্রগতিও হয়নি। তাই বিকাশকে জামিন দেওয়া হোক। জামিনের বিরোধিতা করে সিবিআয়ের আইনজীবী। সেই জামিনের আবেদন নাকচ করে দেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।


 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...