Saturday, May 16, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের ভোটের ফলাফল কী হবে তা জানতে আগ্রহী সকলেই।
  • আজ গোয়া বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ॥ ইতিমধ্যেই ওই রাজ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলপ্রকাশের পর গোয়ায় দলের রণনীতি ঠিক করবেন তিনি।
  • চতুর্থ দিনে পড়ল বিধানসভার বাজেট অধিবেশন। আজ সেখানে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হতে পারে।
  • আজ নেতাজি ইন্ডোরে টেলিভিশন তারকাদের একটি অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। ১৪তম দিনে পড়ল যুদ্ধ। রাজধানী কিভ ছাড়িয়ে ইউক্রেনের আরও পাঁচ শহরে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী।
  • উঠে গেল সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় বসার বয়সসীমা।
  • সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (সি টেট ২০২১) ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ctet.nic.in ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন প্রার্থীরা।

 



Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...