Saturday, June 27, 2026

Fire:সাতসকালেই গার্ডেনরিচে বিধ্বংসী আগুন, বন্ধ চক্ররেল পরিষেবা

Date:

Share post:

সাতসকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন। গার্ডেনরিচের একটি পরিত্যক্ত বাড়ির তেলের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আগুনের জেরে চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:মাদক কাণ্ডে নাম জড়ানো পামেলা এবার বিজেপি যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ

প্রত্যক্ষদর্শীদের পাওয়া খবর অনুযায়ী, সকাল ৮-১৫ মিনিট নাগাদ তাঁরা গোডাউনের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। কিন্তু তা নিয়ন্ত্রণে না আসায় দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দাহ্য পদার্থ গুদামে মজুত থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তাই তা বাগে আনতে পরে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

দমকল সূত্রে খবর, দীর্ঘদিনের পুরনো এই গোডাউনটিতে ভোজ্য তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী মজুত ছিল। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...