Friday, May 15, 2026

AAP : রাজ্যে আপ-এর পোস্টার-মিছিল , আমল দিচ্ছে না তৃণমূল

Date:

Share post:

দিল্লি এবং পাঞ্জাব জয়ের পর এবার দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই জনসমর্থন তৈরির স্বপ্ন দেখছে আম আদমি পার্টি।  সেই লক্ষ্যে বাংলাতেও নিজেদের কিছু কর্মসূচি পালন করল আপ । রবিবার কলকাতার একাধিক এলাকায় মিছিল করেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকরা।  এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘পদার্পণ যাত্রা’। দিল্লি এবং পাঞ্জাব জয়ের পরে এবার এ রাজ্যেও নিজেদের সমর্থন ও জনভিত্তি তৈরির জন্য এই কর্মসূচি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিন বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আপ সমর্থকরা। পাশাপাশি এদিন থেকেই  শুরু হয়েছে আপ-এর  সদস্য সংগ্রহ অভিযান।  ইতিমধ্যেই রাজ্যের কয়েক জায়গায় আপ সমর্থকরা পোস্টার মেরেছেন। বারাসত, মালদহ-সহ বেশ কয়েকটি জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে উল্লিখিত নম্বরে ফোন করে  আপ-এর সদস্যপদ গ্রহণের জন্যেও আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলায় আপ-এর  মিছিল বা পোস্টার পড়ার বিষয়টিকে আমল দিতে চান নি  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন,  এটা গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ যে কোনও জায়গায় গিয়ে সমাবেশ করতেই পারে। মনে হয় না আপের এখানে কিছু করার আছে। আপের কোনও প্রভাব বাংলায় পড়বে না। আপ এখানে আসতেই পারে। কিন্তু তাতে বিশেষ কোন লাভ হবে না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...