Tuesday, April 28, 2026

Anubrata Mandal: গরুপাচার মামলায় এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

Date:

Share post:

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সমবার গরুপাচার মামলায় কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তিনি। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অনুব্রত।আগামী বুধবার মামলার শুনানি হবে।

আরও পড়ুন:SIT -কে এক মাসের মধ্যে আনিস মৃত্যু তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

চার রাজ্যে শাসক দলের ক্ষমতায় আসার পর ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থাগুলি। এর আগে রাজ্যের পুরভোটের ঠিক আগেও গরুপাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হয়। নিজাম প্যালেসে সিবিআই দফতরে আজ,১৪ মার্চ তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বহুদিন ধরে অসুস্থ তিনি। তাই প্রথম থেকেই তিনি বলেছিলেন সশরীরে হাজিরা দিতে পারবেন না। তবে মামলায় সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।


এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রতর আবেদন খারিজ করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলা সভাপতি।

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...