Tuesday, March 17, 2026

ফের রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আর্জি ভারতের

Date:

Share post:

আবারও রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আর্জি ভারতের। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে (United Nations Security Council) রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত বলেন, ” রাশিয়া- ইউক্রেন দুই পক্ষের কাছেই বারবার সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ থামাতে আলোচনা এবং কূটনীতির কোনও বিকল্প নেই।”

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের জেরে ভারতীয়দের উদ্ধারে সহায়তা করার জন্য সমস্ত সহযোগী দেশগুলি এদিন রাষ্ট্রসংঘে (United Nations Security Council) নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত আর রবীন্দ্র ধন্যবাদ জানিয়েছেন। তিনি দু’পক্ষের কাছেই সরাসরি আলোচনায় বসার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন-হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হল মামলা

আর রবীন্দ্র বলেন, যুদ্ধ থামাতে কিভ ও মস্কোর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। এদিন রবীন্দ্র আরও বলেন, “রাষ্ট্রসংঘের নিয়মাবলিকে সম্মান জানানো উচিত বলেই বারবার অবস্থান স্পষ্ট করেছে ভারত। সব দেশের উচিত আন্তর্জাতিক আইন মেনে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করা।”

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেয়নি ভারত। মার্কিন চাপ সত্বেও এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি।

টানা ২০ দিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া- ইউক্রেনের। বহু মানুষ মারা যাচ্ছে। আহত হচ্ছেন বহু। বিধ্বস্ত ইউক্রেন।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...