Saturday, June 27, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি! সোমবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়

Date:

Share post:

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে আগামী সোমবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও ঘূর্ণিঝড় রাজ্যের কোথায় আছড়ে পড়বে তা স্পষ্ট করে কিছুই জানায়নি আলিপুর।

আরও পড়ুন: বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে বামপ্রার্থী শায়রার বায়োডাটা চমকে দেবে

আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং তার দাপট চলবে মঙ্গলবার পর্যন্ত । যদিও মঙ্গলবার উত্তর ও উত্তর-পশ্চিমে এগিয়ে বাংলাদেশ ও কাছের উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে।তবে বঙ্গে এর কতটা প্রভাব পড়বে সে সম্পর্কে কোনও আভাস দেওয়া হয়নি।


আবহাওয়া দফতরের বুধবার তরফে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সকাল থেকেই ওই নিম্নচাপ সরতে সরতে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে চলে এসেছে। আবহাওয়া দফতরের অনুমান ধীরে ধীরে ওই নিম্নচাপ সরে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করবে এবং শনিবার সকালে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের দক্ষিণ আন্দামান সাগরের কাছে পৌঁছে যাবে। তারপর নিম্নচাপটি আরও সরে উত্তর ও উত্তর-পশ্চিমে বাঁক নিয়ে রবিবার নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশ ঘেঁষে এগিয়ে যাবে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...