Sunday, March 15, 2026

Russia Ukraine War:মারিউপোলের থিয়েটার হলে রুশ হামলা, পুতিনকে যুদ্ধাপরাধী বলে কটাক্ষ বাইডেনের

Date:

Share post:

যুদ্ধের ২২তম দিনে ইউক্রেনে অব্যাহত রুশ হামলা। ক্রমশই বাড়ছে রুশ সেনাদের আগ্রাসন। এদিন ইউক্রেনের উপকূলবর্তী শহর মারিউপোলের একটি থিয়েটার হলে ও সুইমিং পুলে বোমা ফেলে রাশিয়ার যুদ্ধ বিমান। আর এখানেই প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিল কয়েকশো মানুষ।

আরও পড়ুন:ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়া শেষ করার সুযোগ দিন: প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

বিস্ফোরণের পর ওই বিধ্বস্ত থিয়েটারের ছবি তোলে একাধিক সংবাদসংস্থা।ইউক্রেনের তরফে জানান হয়েছে, বিস্ফোরণের জেরে থিয়েটারে ঢোকার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। তাতেও ক্রমাগত আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা। ফলত ভিতরে আশ্রতরা ঠিক কী অবস্থায় আছেন, তা বোঝার পথও বন্ধ। উদ্ধারকাজও করা যাচ্ছে না।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে ইজক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো।

গত ১ মার্চ থেকে মারিউপোল শহরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারপর থেকেই ক্রমাগত বোমা বৃষ্টি চলছে উপকূল শহরটিতে। রুশ বাহিনীর হাত থেকে বাঁচাতে বহু বাসিন্দাকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনেকে যেতে পারেননি।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...