Monday, May 18, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক পান্ডিয়া। চোট পাওয়া বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেয় এনসিএ। তাদের তরফে জানানো হয়েছে সেই পরীক্ষায় পাশ করেছেন হার্দিক। হার্দিক পাশ করলেও, ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি পৃথ্বী শহ।

২) আইএসএল অতীত, এখন শুধু ভাবনায় এএফসি কাপ। বুধবার রাতে আইএসএল থেকে বিদায় নিতেই, এমনটাই শোনা গেল এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডোর গলায়। আইএসএল থেকে দল ছিটকে গেলেও দলের খেলায় খুশি বাগান কোচ।

৩) বাড়িতে কে একনম্বর, উত্তর দিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। মুচকি হেসে ধোনি বলেন, আপনি পিছন ঘুরে দেখুন এখনও অর্ধেক লোক হাসছে। সবাই জানে বাড়িতে স্ত্রীই একনম্বর।”

৪) বুধবার ইংরেজদের কাছে ৪ উইকেটে হারতে হয়েছিল মিতালি রাজ , ঝুলন গোস্বামীদের। এই হারের জন‍্য দলের উপরের সারির ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক মিতালি রাজ এবং মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন গোস্বামী।

৫) কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন ধোনি? রহস্য নিজেই ফাঁস করলেন মাহি । তিনি বলেন,” এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। আর এটাই আসল কারণ সাত নম্বর জার্সি পড়ার।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...