Saturday, April 25, 2026

UEFA Champions League: ঘোষিত চ‍্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের সূচি

Date:

Share post:

ঘোষিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের সূচি। শেষ আটের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন চেলসি খেলবে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিরুদ্ধে। ম‍্যাঞ্চেস্টার সিটি খেলবে অ‍্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।  ছয় বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা বায়ার্ন মিউনিখ কোয়ার্টার মুখোমুখি হবে এই মরশুমে একের পর এক বড় দলগুলিকে মাত দেওয়া স্পেনের ভিয়ারিয়ালের বিরুদ্ধে। আর বেনফিকার মুখোমুখি হবে লিভারপুল।

শেষ ষোলোর ম‍্যাচে পিএসজিকে হারিয়েছে রিয়াল। তাই চেলসি বনাম রিয়াল ম‍্যাচ যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাইবাহুল‍্য। কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদের ম‍্যাচের মধ্যে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি ও অ‍্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। অন্য দিকে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা-লিভারপুল ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

আরও পড়ুন:KKR: প্রকাশিত হল কেকেআরের নতুন জার্সি

 

 

Related articles

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...