Sunday, March 15, 2026

Russia-ukraine: ইউক্রেনে গত ২৪ ঘন্টায় ১৪ টি ক্ষেপণাস্ত্র, ৪০ টি বিমান হামলা রাশিয়ার

Date:

Share post:

রাশিয়ার আগ্রাসী মনোভাব কিছুতেই কমছে না। যুদ্ধের ২৪ তম দিনে ইউক্রেনের উপরে আক্রমণের তীব্রতা আরো বাড়াল রাশিয়া। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪ টি ক্ষেপণাস্ত্র এবং ৪০ টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে মস্কো প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ইউক্রেনের উপরে আজ শনিবারও হামলা জারি থাকবে। যতক্ষণ না ইউক্রেন রাশিয়ার সব শর্ত মেনে নিচ্ছে আক্রমণ বন্ধ হবে না । শনিবার সকাল থেকে ইউক্রেনের একাধিক জায়গায় রুশ মিসাইল হামলা শুরু হয়ে গিয়েছে। জপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে মিসাইল হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে চলছে হামলা। খারকিভের বাজারে প্রবল গোলাবর্ষণ হচ্ছে বলে খবর এসেছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন । মারিউপোলে ক্রামাটর্স্কে এয়ার স্ট্রাইক করেছে রাশিয়া। ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...