Thursday, May 14, 2026

রাশিয়াতে যুদ্ধবিরোধী আওয়াজ উঠতেই ‘আবর্জনামুক্ত’ করার হুমকি পুতিনের!

Date:

Share post:

২৪ ফেব্রুয়ারি একতরফা যুদ্ধের ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) ভেবেছিলেন ইউক্রেন জয় শুধু সময়ের অপেক্ষা! কিন্তু সেই হিসাব মেলেনি। ইউক্রেনকে বাগে আনতে ব্যর্থ হয়ে মরিয়া রুশ বাহিনী নির্বিচারে হত্যা করছে ইউক্রেনের নিরীহ নাগরিকদের। বেআইনিভাবে ধ্বংস করছে বহুতল বাসস্থান, বাজার, স্কুল, হাসপাতাল, থিয়েটারহল সহ অসামরিক কেন্দ্রগুলি। বিশ্বজনমত পুতিনের বিরুদ্ধে। বাড়ছে নিষেধাজ্ঞার বোঝা। রাশিয়ার ভিতরেও যুদ্ধবিরোধী আওয়াজ ক্রমশ সংহত হচ্ছে। পরিস্থিতি বিগড়ে যেতেই ক্রুদ্ধ রুশ প্রেসিডেন্ট এবার রাশিয়াকে আবর্জনামুক্ত করার হুমকি দিলেন। এক বার্তায় পুতিন বলেছেন, রাশিয়া থেকে তিনি কিছু বিশ্বাসঘাতকের সঙ্গে কিছু আবর্জনাও বিদায় করতে চান। মুখে ভুল করে মাছি ঢুকে গেলে মানুষ যেমন তা বের করে ফেলে, সেভাবেই এই বিশ্বাসঘাতকদের সরিয়ে দেওয়া হবে। সমাজকে মাঝেমধ্যে পরিষ্কার করা দরকার, তবেই দেশ শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, নিজের দেশে প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার হুমকি ও আগাম পরিণতির কথা শুনিয়ে রাখলেন যুদ্ধবাজ পুতিন। ২৪ দিন ধরে যুদ্ধ চলছে। এখনও ইউক্রেন জয় করতে পারেনি রাশিয়া। এই অবস্থায় ইউক্রেন জয়ে মরিয়া রাশিয়া পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আমেরিকা (America)। মার্কিন প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা প্রধান স্কট ব্যারিয়ারের আশঙ্কা, ইউক্রেনের প্রতিরোধ যদি আরও দীর্ঘ হয়ে ওঠে তাহলে পশ্চিমি দেশগুলির বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করতে পারেন পুতিন। রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে বলে মনে করছে আমেরিকা।

ডোনবাসের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করল রাশিয়া। রুশপন্থী বিদ্রোহীদের দখলে রয়েছে ডোনবাস। শুক্রবার ডোনেৎস্ক পিপলস রিপাবলিক- সহ গোটা অঞ্চলের আকাশকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছে মস্কো। রুশ সেনার অনুমতি ছাড়া কোনও বিমান প্রবেশ করলে গুলি করে নামানোর নির্দেশ।

আরও পড়ুন: ইউক্রেনের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আর্জি

ইউক্রেনের সাধারণ মানুষের মনে প্রবল আতঙ্ক তৈরি করতে স্কুল-কলেজ, হাসপাতাল, থিয়েটার ও আবাসনগুলির উপর নির্বিচারে গুলিবর্ষণ করার অভিযোগ উঠল রুশ সেনার বিরুদ্ধে।  শুক্রবার দুপুরে পশ্চিম ইউক্রেনের লিভিভ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। চেরনহিভের মেয়র জানিয়েছেন, শেষ ২৪ ঘন্টায় রুশ হামলায় কমপক্ষে ৬০ জন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশু।

মারিউপোলের থিয়েটারে বোমা হামলার পর শুক্রবারও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছে বলে উদ্ধারকারীদের অনুমান। যুদ্ধের ২৩তম দিনেও ইউক্রেনের একাধিক শহরে বোমা ও মিসাইল হামলা বাড়িয়েই চলেছে রাশিয়া। রাজপথ ভেসে যাচ্ছে রক্তের স্রোতে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্নভিন্ন দেহ। যত দিন গড়াচ্ছে ততই সাধারণ মানুষকে নিশানা করছে রুশ সেনা। ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই মস্কোর দখলে। বৃহস্পতিবার রাতে পূর্ব ইউক্রেনের মেরেফা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি।  আমেরিকার পর রাশিয়ার বিরুদ্ধে  তোপ দাগল ব্রিটেন। এদিন ব্রিটেন সাফ জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যে তাণ্ডব চালাচ্ছে তা অবশ্যই যুদ্ধাপরাধ।  রাশিয়ার হয়ে লড়াই করতে ইউক্রেনে উদ্দেশ্যে বাছাই করা এক হাজার চেচেন যোদ্ধা পাঠিয়েছে চেচেন রিপাবলিক। পুতিনের (President Vladimir Putin) কাছের লোক হিসেবেই পরিচিত চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ এই খবর জানিয়েছেন। এর আগেও পুতিন  তাঁর বিরোধীদের বাগে আনতে চেয়েছেন যোদ্ধাদের কাজে নামিয়েছিলেন।



Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...