Thursday, May 14, 2026

Asia Cup: ফের ফিরছে এশিয়া কাপ, শ্রীলঙ্কায় বসবে এই প্রতিযোগিতার আসর

Date:

Share post:

ফের ফিরছে এশিয়া কাপ (Asia Cup)। দু’বছর বন্ধ থাকার পর, ফের ফিরতে চলেছে এশিয়া কাপ। শ্রীলঙ্কায় (Srilanka) ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০ আগস্ট থেকে। এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। শনিবার এমনটাই জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূচি এখনও ঠিক না হলেও টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। এবারের এশিয়া কাপেও খেলবে মোট ছ’টি দল। এর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্ব থেকে একটি দল মূল পর্বে উঠবে।

২০২০ সালে সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ২০২১ এর জুনে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। সেটিও বাতিল হয়। ২০২২ এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের। গত বছর এক বৈঠকের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানায়, ২০২২-এর প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজন করবে পরের বছর।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এসিসির (ACC) বার্ষিক সাধারণ সভায় সংস্থার প্রেসিডেন্ট পদে কার্যকালের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে বিসিসিআই সচিব জয় শাহর। ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে থাকবেন জয় শাহ।

আরও পড়ুন:Hardik Pandya: আইপিএলে নামার আগে কী বার্তা দিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...